মাত্র দেড় কাঠা জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে ব্লেড দিয়ে দাদার গলা কাটার অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে,ইংরেজবাজার থানার সাট্টারি গ্রাম পঞ্চায়েতের করমনি গ্রামে। জানা যায়, সিতেশ মন্ডলের(৭০) দুটি বিয়ে এবং দুই পক্ষের তিনটি পুত্র সন্তান রয়েছে তার।
অভিযোগ,বড় ছেলে রাম মন্ডলকে দেড় কাঠা জমি লিখে দিতে চায় মা লতিকা মন্ডল। এই ঘটনা জানতে পেরে বাড়িতে অশান্তি শুরু করে লক্ষন মন্ডল। এরপরেই দুই ভায়ের মধ্যে বচসা শুরু হয়। অভিজগ্ম বচসা চলাকালীন ধারালো ব্লেড দিয়ে গলা কেটে খুনের চেষ্টা করা হয় রাম মন্ডলকে। অভিযোগ উঠে তার সৎ ভাই লক্ষন মন্ডলের বিরুদ্ধে। ঘটনায় আহত রাম মণ্ডলকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয়। আশঙ্কাজনক অবস্থায় রাম মন্ডলের চিকিৎসা চলছে মালদা মেডিক্যালে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সৎ ভাই লক্ষন মন্ডল।
মালদা